ইরান দুহিতা
পূর্ব কথা ১
ইরান দুহিতা বা শাহেরবানু ছিলেন সৈয়দকুল শিরোমণি শহীদে কারবালা হযরত ইমাম হোসাইন (রাঃ)-এর সহধর্মিণী এবং হযরত ইমাম জয়নুল আবেদীন (রঃ) [আলী আছগর)-এর গর্ভধারিণী জননী।
আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সঃ) বলে গেছেন, "আমার কন্যা ফাতেমা হতেই আমার বংশ বিস্তার করবে।"এ হাদীস অনুযায়ী নবী নন্দিনী হযরত ফাতেমা (রাঃ) হতেই অদ্যাবধি পৃথিবীতে সৈয়দ-কূল সিলসিলা জারি হয়ে আসছে এবং তা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে।
সৈয়দকুলের সিলসিলা আমরা এভাবে দেখতে পাইঃ ১. মহানবী হযরত মুহাম্মদ (সঃ), ২. তাঁর কন্যা হযরত ফাতেমা (রাঃ), ৩. তাঁর পুত্র হযরত ইমাম হোসাইন (রাঃ), ৪. তাঁর ছেলে হযরত জয়নুল আবেদীন (রঃ)। এ জয়নুল আবেদীনের আটজন পুত্র ছিলেন বলে ইতিহাসে পাওয় যায়। এ আট সাহেবজাদা হতেই সৈয়দকুল জারি রয়েছে।
নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদ (সঃ)-এর সৈয়দী রক্তের সাথে যে কোন সাধারণ বংশের রক্তের সংমিশ্রণ ঘটতে পারে না। পরম করুণাময় আল্লাহর কুদরত বোঝার ক্ষমতা মানুষের নেই। তাই দেখা যায় পরবর্তী সময়ে মহানের ইচ্ছায় এ মহান বংশের শোণিতের সাথে সংমিশ্রণ ঘটেছিল তদানীন্তন বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী রাজশক্তি পারস্যের কেছরা রাজবংশের আর্য রক্তের। যে রাজবংশ দীর্ঘ আড়াই হাজার বৎসর যাবৎ প্রবল প্রতাপের সংগে ন্যায়বিচারের মাধ্যমে পরিচালনা করে আসছিল শাসনকার্য। বিশ্ববিখ্যাত ন্যায়বিচারক নওশেরওয়া ছিলেন এ বংশেরই অন্যতম শ্রেষ্ঠ নৃপতি।
সৈয়দকুল শিরোমণি শহীদে কারবালা হযরত ইমাম হোসাইন (রাঃ)-এর অন্যতম পত্নী এবং হযরত জয়নুল আবেদীনের গর্ভধারিণী মাতা শাহেরবানু ছিলেন এ ঐতিহ্যবাহী কেছরা বংশেরই দুলালী। সর্বশেষ কেছরা সম্রাট তৃতীয় ইয়াজদিগার্দের দুহিতা।
এ ইরান দুহিতা শাহেরবানু কিভাবে ঈমানের সন্ধান পেয়েছিলেন তা একটি বিরাট জিজ্ঞাসা। এ জিজ্ঞাসার উত্তর খুঁজতে গিয়েই সৃষ্টি হয়েছে ইরান দুহিতার।
পূর্ব কথা ২
আমাদের মহানবী (সাঃ) আধ্যাত্মিকভাবে নিশ্চয়ই জানতে পেরেছিলেন যে, ঐতিহ্যবাহী পারস্য রাজবংশের সাথে তাঁর আত্মিক সম্পর্ক স্থাপিত হবে। তাই কয়েকবারই তাঁর পবিত্র জবান হতে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ভবিষ্যদ্বাণীরূপে উচ্চারিত হয়েছে পারস্য রাজপ্রাসাদের অনেক কথা।
হিজরতের সময় যে সোরাকা মহানবীর পথ রোধ করার চেষ্টা করেছিলেন সে সোরাকাকে মহানবী বলেছিলেন, " কেছরা বাদশার কংকন তুমি হাতে পরে নিও।" মহানবীর এ ভবিষ্যদ্বাণী একদিন অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছিল। মক্কা বিজয়ের সময় সোরাকা ইসলাম গ্রহণ করেন এবং হযরত ওমর (রাঃ)-র খেলাফতের সময় পারস্যের রাজধানী মাদায়েন পতনের যুদ্ধে অংশ গ্রহণ করেন। যুদ্ধলব্ধ দ্রব্যের মধ্যে সম্রাট তৃতীয় ইয়াজদিগার্দের হাতের কংকনও ছিল এবং তা সোরাকার ভাগেই পড়ে। সোরাকা মহানন্দে তা নিজের হাতে পরে মহানবীর অমর ভবিষ্যদ্বাণীর বাস্তবরূপ দান করেন। অচিরেই মুসলমানদের হাতে পারস্যের
পতন ঘটবে এবং 'কেছরাদের রাজপ্রাসাদ অধিকার করবে" মহানবীর এ ভবিষ্যদ্বাণীতে তারই ইংগিত ছিল।
পরিখা যুদ্ধের পরিখা খননের সময় একটি বড় পাথর সরাতে বা ভাংতে না পেরে সাহাবীগণ তা মহানবীকে জানালেন। তিনি নিজে গিয়ে কোদালের ঘাড়া দিয়ে পাথরটায় পর পর তিনটি আঘাত করলেন। পাথরটি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। প্রতিটি আঘাতেই পাথরটি থেকে অগ্নি-স্ফুলিঙ্গ নির্গত হচ্ছিল, আর প্রতিবারেই তিনি বলছিলেন, "এ অগ্নি-স্ফুলিঙ্গের আলোতে আমি পারস্যের কেছরা বাদশার রাজপ্রাসাদ দেখতে পাচ্ছি।"
মহানবীর এ ভবিষ্যদ্বাণীর ইংগিত ছিল যে, মুসলমানগণ অচিরেই কেছরার রাজপ্রাসাদ অধিকার করবে। হযরত ওমর (রাঃ)-এর সময় এ বিজয় অর্জিত হয়।
মহানবীর এ সব ভবিষ্যত বাণীর পেছনে যেসব ইংগিত লুকানো ছিল, তার অর্থ তখন বোঝা না গেলেও পরবর্তী সময়ে ইংগিত যখন মূর্ত হয়ে উঠল, তখন তা সকলের কাছেই পরিষ্কার হয়ে উঠেছিল।
ইতিহাস এখানে থেমে গেলেও ঘটনা চলছিল এগিয়েই আপন গতিতে কালের অন্তরালে সকলের অগোচরে অন্তঃসলিলা নদীর মত। সে ঘটনাকে সাজিয়ে উপস্থাপন করেছি মাত্র।
৬২৮ খৃস্টাব্দের কথা। হোদাইবিয়ার সন্ধির পর মহানবী (সাঃ) আরবের প্রত্যন্ত অঞ্চল এবং পার্শ্ববর্তী দেশসমূহের শাসনকর্তাদের নিকট ইসলাম গ্রহণের আহ্বান জানাইয়া নিমন্ত্রণ-পত্র পাঠাইতে লাগিলেন।
প্রবল প্রতাপশালী পারস্য সম্রাট খসরু পারভেজের নামেও বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ্ ইবনে হোজাইফা (রাঃ) মারফত মহানবী একটি ইসলাম গ্রহণের নিমন্ত্রণ-পত্র পাঠাইলেন। পত্রটি নিম্নরূপে লিখিত হইয়াছিল
"বিসমিল্লাহির রাহমানির রাহীম"
আল্লাহর রাছুল মুহাম্মদের পক্ষ হইতে
পারস্যপ্রধান খস্ত্রর সমীপে। তাহার উপর শান্তি বর্ষিত হউক যে হেদায়েতের অনুসারী হয়, আল্লাহকে বিশ্বাস করে, তাঁহাকে এক বলিয়া সাক্ষ্য দেয়, তাঁহার কোন শরীক বা সমকক্ষ নাই এবং মুহাম্মদ তাঁহার বান্দাহ ও রাছুল।
হে রাজন!
আল্লাহর আদেশে আমি আপনাকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানাইতেছি। কারণ সমস্ত মানব জাতির জন্য আমি তাঁহার রাছুল হিসাবে প্রেরিত হইয়াছি, যেন আমি সমস্ত জীবিত মানুষকে সতর্ক করি এবং অবিশ্বাসীদের কাছে তাহার বাণী পৌছাইয়া দেই। আপনি ইসলাম গ্রহণ করুন এবং সমস্ত বিপদ হইতে নিজেকে রক্ষা করুন।
আপনি যদি এই দাওয়াত প্রত্যাখ্যান করেন তবে আপনার সমস্ত প্রজার ইসলামের দাওয়াত প্রত্যাখ্যানজনিত পাপ আপনার উপর বর্তাইবে। (১)
সীল মোহর
আল্লাহ্ রাছুল মুহাম্মদ
