স্পেন টু আমেরিকা
প্রকাশকের কথা
মনে করুন স্বপ্নযোগে আপনি কোনো আন্তঃনাক্ষত্রিক খেয়াযানে চড়ে পৌঁছে গেছেন মঙ্গলগ্রহে। খেয়াযানটি সংক্রিয়ভাবে বাঁধা হয়ে গেছে মঙ্গলের মাটিতে। আপনি নামার প্রস্তুতি নিচ্ছেন মঙ্গলের পিঠে। কতই-না কাঙ্ক্ষিত মুহূর্ত? কী আবেগ আর উত্তেজনাময়ী মুহূর্ত। কারণ, একটু পর আপনি মানবেতিহাসে রচনা করবেন নতুন রেকর্ড। কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি পা পিছলে আপনি পড়ে যান পৃথিবীর বুকে; স্বপ্ন হলেও তখন যে অস্বস্তিকর অস্থিরতা আর হতাশা চেপে ধরবে আপনাকে, ঠিক তেমন অবস্থার ভেতর দিয়ে আপনাকে পাতা উল্টিয়ে অগ্রসর হতে হবে স্পেন টু আমেরিকা পাঠে।
বইটি পাঠকালে প্রকাশ-অযোগ্য হতাশায় আপনি কুকড়ে যাবার পাশাপাশি শুনতে পাবেন উম্মাহর সোনালি স্বপ্নের-পাজর ভাঙার যন্ত্রণাদায়ক আর্তনাদ। সে সাথে যখন দেখবেন বীর তারিকের উত্তরসূরি মুসা বিন আবি গাসসানের অসহায় একাকিত্ব, লেন্দুপ দর্জি আর মীরজাফরদের গাদ্দারি, পরিণাম-অন্ধ ভোগবাদী শাসকের রাজ্য- অপেক্ষা রানির মেকআপের চিন্তা; তখন স্তম্ভিত ও বিমূঢ় হয়ে পড়তে পারেন আপনি।
স্পেন টু আমেরিকায় আপনি পরিচয় পাবেন পরের ধনে পোদ্দারি করা, দুপুরে- ডাকাত, মুসলিম উম্মাহর কৃতিত্ব চোর নির্লজ্জ ইউরোপীয়দের প্রকৃত চেহারার।
দেখতে পাবেন এর পাতায় পাতায় ছড়িয়ে রয়েছে রক্ত আর আগুনের জীবন্ত ইতিহাস। শুনতে পাবেন অশ্রুর মহাসড়ক ধরে মেষ-ছাগলের মতো তাড়িয়ে নিয়ে যাওয়া সরলপ্রাণ অসহায় রেড ইন্ডিয়ানদের বুকফাটা আর্তনাদ। লোভের আগুনে ছাই হয়ে যেতে দেখবেন অ্যারাওক ও চ্যরোকি নামক দুই রেড ইন্ডিয়ান জাতির ইতিহাস। জানতে পারবেন রাজ্যলিন্স ফার্দিনান্দ ও চরম মুসলিম-বিদ্বেষী ইসাবেলার
মিানস-সন্তান আমেরিকানরা কেন মুসলমানদের মোকাবিলায় এতটা হিংস্র? কী তাদের ভবিষ্যৎ টার্গেট।
তখন আপনিও স্বীকার করতে বাধ্য হবেন-আমেরিকার শত্রুতার দাওয়াই আছে; কিন্তু তার বিষাক্ত বন্ধুত্বের কোনো প্রতিষেধক নাই। আমেরিকার বন্ধুত্ব মূলত একটা ফাঁস রশি। বন্ধুত্ব যত গভীর হবে বন্ধুর গলায় তা ততটুকু ধেবে যাবে।
মোটকথা, এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের অনেক সোনালি ও কদাকার পাথরকণা। বইটি পাঠ করে আমাদের ক্রিকেটীয় মদে মাতাল যুবশ্রেণি সজাগ হোক, তারা তাদের শত্রু-মিত্র চিনে নিক, নিজেদের কর্তব্য নির্ধারণ করতে পারুক-এই কামনা নিয়েই কালান্তর প্রকাশ করেছে বইটি।
বইটি রচনা করেছেন উপমহাদেশের স্বনামখ্যাত গবেষক আবু লুবাবা শাহ মানসুর। অনুবাদ করছেন আবদুর রশীদ তারাপাশী। তারাপাশীর অনুবাদ সম্পর্কে আলাদা করে তেমন কিছু বলা বাহুল্য মনে করি। আপনি তাঁর অনুবাদ পড়লে মনে করবেন মূল বই-ই পড়ছেন। বুঝতেই পারবেন না এটা যে কোনো বিদেশি বইয়ের অনুবাদ। ভাষা, শব্দচয়ন, বাক্যগঠন; এককথায় সবই সাহিত্যের রসে টইটুম্বুর। আছে আবেগ আর দরদি উপস্থাপন।
ভুলত্রুটি মানবিক প্রবৃত্তির অংশ। তবে গঠনমূলকভাবে ভুল ধরিয়ে দেওয়া মানবিক দায়িত্বের অংশ; আর পরবর্তী সংস্করণে তা শুধরে নেওয়া আমাদের কর্তব্য।
সম্পাদক ও প্রকাশক
অনুবাদকের কথা
একদিন রমজানের তারাবি পড়ে 'ইসলামি কিতাব' লিখে ইন্টারনেটে সার্চ দিয়ে একটি লিংকে ঢুকি। অসংখ্য পিডিএফ বইয়ের ভিড়ে একটি বই আমাকে প্রবলভাবে আকর্ষণ করে। বইটির নাম হিস্পানিয়া সে আমেরিকা তাকা বইটির পিডিএফ ডাউনলোড হবার পরপরই এ থেকে কিছু অংশের অনুবাদ করে পোস্ট দিই আমার তৎকালীন ফেসবুক আইডি কুতায়বা আহসান-এর টাইম লাইনে। সেখানে অনেকে বইটি অনুবাদ করার অনুরোধ করেন। এর কিছুদিন পর আরেকটি পোস্ট দিই শুধু বইটির শিরোনামগুলো দিয়ে। এই পোস্টেও বইটি অনুবাদ করার অনুরোধ আসে।
বইয়ের বিষয়বস্তু আমাকেও প্রলুব্ধ করছিল বইটির অনুবাদ করতে। কিন্তু এর মধ্যে কালান্তর প্রকাশনীর প্রিয় আবুল কালাম আজাদ লেখেন-বইটির অনুবাদ চলছে এবং এটা কালান্তর থেকে প্রকাশ হবে। আশাহত হয়ে আমি হাত গুটিয়ে নিই এর অনুবাদকর্ম থেকে। কিন্তু কোনোভাবেই বইটির কথা ভুলতে পারছিলাম না। একদিন তাঁকে ফোন দিয়ে জিজ্ঞেস করি স্পেন থেকে আমেরিকা কোন পর্যায়ে আছে? তিনি জবাব দেন-'কিছুটা অনুবাদ হয়েছে।' আফসোস করছিলাম; আহ! বইটি যদি আরও ক'দিন আগে পেতাম।
আমি তখন বইটির কথা প্রায় ভুলে গেছি। হঠাৎ একদিন আবুল কালাম জানালেন- 'আপনাকে স্পেন থেকে আমেরিকা অনুবাদ করে দিতে হবে। যার কাছে দিয়েছিলাম তিনি পারবেন না বলে দিয়েছেন।'
আমি তখন সালজুক সুলতান মালিক শাহ-এর জীবনীগ্রন্থ নিয়ে ব্যস্ত। বিষয়টা তাকে জানালে তিনি বলেন, সালজুকি আপাতত থাক। এটা তাড়াতাড়ি দেন। সালজুকির আগেই এই বইটি নিয়ে আসতে চাই।
আমি তখন মাদরাসার ত্রৈমাসিক পরীক্ষাসহ বিভিন্ন কাজে প্রচণ্ড ব্যস্ত। বললাম, আমাকে দু-সপ্তাহের সময় দিতে হবে। সময় দেওয়া হলো। এরপর আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে দিই এবং পরীক্ষাপরবর্তী এক সপ্তাহের বন্ধের ভেতরেই আল্লাহর অসীম অনুগ্রহে অনুবাদকর্ম সমাপ্ত করে নিই। বইটি অনুবাদে আমার কেন এতো আগ্রহ আশাকরি সূচিপত্রে দৃষ্টি দিলেই সেটা অনুমান করে নিতে পারবেন।
বইটিতে বানান, শব্দপ্রয়োগ, বাক্যগঠন ও তথ্যগত কোনো ভুল পরিলক্ষিত হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে অবগত করার অনুরোধ রইল।
আবদুর রশীদ তারাপাশী
২৫ নভেম্বর ২০১৮
